মার্চ ২৬: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট পর্যায়ের কূটনীতি চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নে অপ্রতিস্থাপনযোগ্য ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দু’দেশের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে।
সূত্র: সিএমজি