মার্চ ২৬: চুংকুয়ানছুন ফোরামের ধারাবাহিক অনুষ্ঠানের অন্যতম হিসেবে, ‘বেইজিং বিনিয়োগ সম্মেলন, ২০২৬’ গতকাল (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘বেইজিংয়ে বিনিয়োগ করা, ভবিষ্যত জয় করা’।
সম্মেলনে ৩৪টি প্রকল্প-চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল্য ৬১ বিলিয়ন ৯৯১ মিলিয়ন ইউয়ান। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সেবা এবং চিকিত্সা ও স্বাস্থ্যসহ ১৩টি গুরুত্বপূর্ণ শিল্প অন্তর্ভুক্ত আছে।
সম্মেলনে "বেইজিং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এক্সপ্রেস পরিষেবা প্ল্যাটফর্মের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন বিদেশযাত্রা সংবর্ধনা কক্ষ" উদ্বোধন করা হয়। এই প্ল্যাটফর্মটি কার্যকরভাবে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী কোম্পানিগুলোকে বিদেশে কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে। এ ছাড়াও, সম্মেলনে বেইজিং-থিয়ানচিন-হ্যপেই অঞ্চলের তহবিল বিনিয়োগ প্রকল্পগুলোর অনুষ্ঠানস্থলে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়, যা আর্থিক সহায়তার মাধ্যমে বেইজিং-থিয়ানচিন-হ্যপেই অঞ্চলের কৌশলগত উদীয়মান শিল্প এবং ভবিষ্যৎ শিল্পের উন্নয়নে সহায়তা করবে।
সূত্র: সিএমজি