ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চান্দ্রবর্ষ ও বসন্ত উৎসবের আলোকছটা এখন চীনজুড়ে। বাড়ি ফিরেছে কোটি মানুষ। পরিবারের সঙ্গে হবে জমপেশ নৈশভোজ। কিন্তু জরুরি কাজে নিয়োজিত অনেকের মতো চীনের একদল বিজ্ঞানী ও প্রকৌশলীও পড়ে আছেন গবেষণাগার, ধূসর মরুভূমি আর হিমাঙ্কের নিচের তাপমাত্রা থাকা পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এআই-চালিত কিছু রোবটগুলোর তত্ত্বাবধান করছেন এখানকার পিএইচডি শিক্ষার্থী ফাং থিয়ানছেং। এবারের বসন্তের ছুটি তার গবেষণাগারেই কাটছে। এমন এক বিশেষ তাপ নিরোধক পদার্থ উদ্ভাবন করেছেন তিনি, যা ২ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। তার এই আবিষ্কার প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে কয়েকশ কোটি ইউয়ানের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।
তালিকায় আরও আছেন উত্তর-পশ্চিম চীনের প্রতিকূল গোবি মরুভূমিতে গবেষকরা। তারা সফলভাবে পরিচালনা করছেন বিশ্বের একমাত্র সচল 'থোরিয়াম-ইউরেনিয়াম' জ্বালানি রূপান্তরকারী গলিত লবণ চুল্লি । ২০২৫ সালের শীর্ষ দশ বৈজ্ঞানিক অর্জনের অন্যতম এই প্রকল্পটি ভবিষ্যতে চীনের পারমাণবিক শক্তির এক বিশাল ও নিরাপদ উৎস হতে যাচ্ছে।
দক্ষিণ চীনে পুরোদমে চলছে বিশ্বের প্রথম 'অ্যাক্সিলারেটর-চালিত উন্নত পারমাণবিক শক্তি ব্যবস্থা' নির্মাণের কাজ। ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হতে যাওয়া মেগা প্রকল্পটি ইউরেনিয়ামের ব্যবহারযোগ্যতা ১ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশে নিয়ে যাবে এবং পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় আনবে বৈপ্লবিক পরিবর্তন।
এ ছাড়া চীনের সর্বউত্তরের শহর মোহ্যতে তাপমাত্রা মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলেও রিমোট সেন্সিং স্টেশনের কর্মীরা তুষার সরিয়ে উপগ্রহের তথ্য সংগ্রহে ব্যস্ত আছেন।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
উৎসবের ছুটিতে পরিবার ছেড়ে কাজে ব্যস্ত চীনা গবেষকরা
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.