পৃথিবীর নিম্ন কক্ষপথে ২০তম গ্রুপ ইন্টারনেট স্যাটেলাইট পাঠাল চীন। স্থানীয় সময় শুক্রবার ভোরে হাইনান প্রদেশের ওয়েনছাং উপকূলের মহাকাশ কেন্দ্র থেকে লং মার্চ–৮ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়।
এটি তৈরি করেছে শাংহাইভিত্তিক চীনা বিজ্ঞান একাডেমির সহযোগী প্রতিষ্ঠান ইনোভেশন একাডেমি ফর মাইক্রোস্যাটেলাইটস।
চীনের মহাকাশভিত্তিক ইন্টারনেট ব্যবস্থায় এখন নিম্ন কক্ষপথে আছে প্রায় ১৬০টি স্যাটেলাইট।
এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে চীন প্রায় ১৩ হাজার স্যাটেলাইট পৃথিবীর নিম্ম কক্ষপথে স্থাপন করবে।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া