কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশনগুলোর জন্য দরকার উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা। এ লক্ষ্যে বিস্তৃত পরিসরের শিল্পকে নতুন সক্ষমতায় উন্নীত করতে কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণ করছে চীন। ইতোমধ্যেই বেইজিংয়ে একটি এআই পার্ক তৈরি করা হয়েছে।
এই পার্ক ভবনে আছে সারি সারি চীনের তৈরি এআই সার্ভার। এখানে কম্পিউটিং ক্ষমতা পরিমাপ করা হয় শত শত পেটা-ফ্লপস-এর এককে। রয়েছে ফুল-স্ট্যাক এআই সক্ষমতা।
প্রচলিত ডেটা কেন্দ্রগুলোতে মূল প্রক্রিয়াকরণের বিষয়গুলো সম্পর্কে মানুষজনের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও বেইজিংয়ের এই পার্কের কার্যক্রম ডিজিটাল পর্দায় মানুষজন সহজেই দেখতে ও বুঝতে পারবে।
২০২৫ সালের শেষ পর্যন্ত, চীনের মোট বুদ্ধিমান কম্পিউটিং পাওয়ার অতিক্রম করেছে এক হাজার ৫৯০ এক্সাফ্লপস। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। ১ এক্সাফ্লপ হলো এক সেকেন্ডে ১ কুইন্টিলিয়ন (১০ এর পর ১৮টি শূন্য) গণনা করা।
সূত্র: সিএমজি