কম্পিউটিং সক্ষমতা এখন একটি কম্পিউটার বা একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। বরং একটি দেশের কম্পিউটিং ব্যবস্থার মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে বাড়ানো যায় সমন্বিত গণনা-দক্ষতা। আর এ সক্ষমতা বাড়াতে চীনজুড়ে আন্তঃসংযোগযুক্ত কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা আরও শক্তিশালী করে গড়ে তুলতে নতুন নির্দেশিকা জারি করেছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এর ফলে জাতীয় হাব, প্রধান কৌশলগত অঞ্চল এবং গুরুত্বপূর্ণ শিল্পখাতে কম্পিউটিং পাওয়ার ইন্টারকানেকশন নোড স্থাপন করা হবে।
মন্ত্রণালয়ের মতে, এ পদক্ষেপের লক্ষ্য হলো পাবলিক কম্পিউটিং সক্ষমতাকে আরও বড় আকারে কাজে লাগানো, তথ্য প্রক্রিয়াকরণ পরিষেবার মান উন্নয়ন এবং সামগ্রিকভাবে চীনের কম্পিউটিং দক্ষতার বিকাশ। এতে করে বিভিন্ন অঞ্চলের কম্পিউটিং অবকাঠামোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সমতা আসবে।
২০২২ সালে ‘চায়না কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক’-এর প্রথম ধাপ চালু হয়। এটি ‘ইন্টেলিজেন্ট কম্পিউটিং নেটওয়ার্ক’ নামেও পরিচিত। এই নেটওয়ার্ক চীনের বিভিন্ন স্থানে থাকা ২০টিরও বেশি ধরনের কম্পিউটিং পাওয়ার সেন্টারকে সংযুক্ত করে। এখন এর মোট কম্পিউটিং সক্ষমতা ৫-এক্সাফ্লপস বা সেকেন্ডে প্রায় ৫০০ ট্রিলিয়ন গণনায় পৌঁছেছে।
সূত্র: সিএমজি
China plans to accelerate building of computing power interconnection nodes
China's Ministry of Industry and Information Technology (MIIT) has issued a notice on accelerating the building of a nationwide system of computing power interconnection nodes.
According to the notice, China will build computing power interconnection nodes in national hub areas, major strategic regions and key industries.
The ministry said the move aims to enhance the utilization efficiency of public computing resources, raise service quality, and promote the high-quality development of computing power nationwide.
In 2022, the first phase of the "China Computing Power Network," known as the "Intelligent Computing Network," was officially launched. The network connects and manages more than 20 computing power centers of different types across different locations, with its aggregate computing power gradually increasing to 5E Flops, equivalent to 500 trillion calculations per second.
কম্পিউটিং সক্ষমতার নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পথে চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.