কলম্বিয়ান সময় ২১ মার্চ, ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান রাষ্ট্রগোষ্ঠী (সিইএলএসি)-র দশম শীর্ষসম্মেলন, বোগোটায় অনুষ্ঠিত হয়। প্রায় ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।
সম্মেলনে ‘বোগোটা ঘোষণা’ গৃহীত হয়। এতে আঞ্চলিক একীকরণের প্রতি অঙ্গীকার প্রকাশ করা হয়। পাশাপাশি, সিইএলএসি-র আঞ্চলিক রাজনৈতিক সংলাপ, আলোচনা ও সহযোগিতার মূল স্থান হিসেবে কাজ করা এবং বিশ্ব কর্মসূচিতে ল্যাটিন আমেরিকার সম্মিলিত প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষাও প্রকাশিত হয়।
এ ছাড়া, ঘোষণায় ‘ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল শান্তিময় এলাকা ঘোষণাপত্র’-এর প্রতি অঙ্গিকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং জাতিসংঘ সনদ লঙ্ঘনকারী হুমকি বা শক্তি প্রয়োগের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়, চীন-সিইএলএসি ফোরামের চতুর্থ মন্ত্রিপর্যায়ের বৈঠকের সদস্যদেশগুলো ফোরামের উচ্চ প্রশংসা করেছে। সদস্যদেশগুলোর মতে, রাজনৈতিক আলোচনা জোরদার করা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং একে অপরের বোঝাপড়ার জন্য, ‘গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীন-সিইএলএসি সদস্যদেশগুলোর যৌথ পরিকল্পনা’ প্রয়োজনীয় দিক্নির্দেশনা দেয়।
বর্তমান বিশ্বের গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায়, ঘোষণাপত্রটিতে আন্তঃরাষ্ট্রীয় অপরাধী সংগঠন দমন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা ও জ্বালানি একীকরণের মতো ক্ষেত্রগুলিতে আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব করা হয়েছে। (অনুপমা/আলিম/শিশির)