মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ছয় বছর বিরতির পর চীন ও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করেছে। বৃহস্পতিবার থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হয়।
কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে যাতায়াত ও বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে।
নতুন ব্যবস্থায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে চীনের বেইজিং এবং চীনের লিয়াওনিং প্রদেশের সীমান্ত শহর তানতোং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
স্থানীয়রা জানান, ট্রেন পরিষেবা চালু হওয়ায় এখন তাদের আর উত্তর কোরিয়ায় যেতে প্রাদেশিক রাজধানী শেনিয়াংয়ের তাওসিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে হবে না।
চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানিয়েছে, তানতোং–পিয়ংইয়ং রুটে প্রতিদিন দুই দিকেই ট্রেন চলবে। বেইজিং–পিয়ংইয়ং রুটে সপ্তাহে চার দিন—সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার—দ্বিমুখী পরিষেবা চালু থাকবে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
China, DPRK resume two-way int'l passenger train services after 6-year hiatus---------
China and the Democratic People's Republic of Korea (DPRK) on Thursday officially resumed two-way international passenger train services after a six-year hiatus.
The return of services between the two neighboring countries comes after operations were suspended in 2020 due to the COVID-19 pandemic.
The cross-border trains will run between Beijing and Pyongyang, the capital of the DPRK, and between Dandong, a northeastern Chinese border city in Liaoning Province, and Pyongyang.
The first passenger train departed from Dandong at 10:00 Beijing Time Thursday morning and pulled into the railway station in central Pyongyang shortly after 18:00 local time, after crossing the Yalu River via a border bridge. [xinhua]
A number of locals and tourists gathered along the riverside in Dandong on Thursday to watch the symbolic moment as the first train made the crossing.
Dandong residents have welcomed the resumption of passenger rail services, which they saves them having to make a 250-kilometer journey to the provincial capital Shenyang in order to catch a flight.
"This is a lot more convenient, since it saves us locals the trouble of having to travel all the way to Shenyang Taoxian International Airport and taking a flight to the DPRK," said a local man.
Another resident hopes that the re-opening of the route will help boost the development of Dandong, which is seen as a vital hub for bilateral trade between China and the DPRK.
"I also hope that the resumption of the train services will help Dandong prosper and develop better," he said.
Meanwhile, another passenger train departed Beijing at around 17:30 local time Thursday, and is scheduled to arrive in Pyongyang on Friday afternoon, after making a stopover in Dandong.
The Dandong-Pyongyang passenger line will operate daily in both directions, while trains between Beijing and Pyongyang will run four days a week, with two-way services scheduled for Mondays, Wednesdays, Thursdays and Saturdays, according to the China State Railway Group.
China expects the resumed train services to help facilitate cross-border travel and boost economic, trade and cultural exchanges between the two countries.