চীনা আইনপ্রণেতাদের পরামর্শ ২০৬ প্রতিষ্ঠানে অর্পণ

চীনা আইনপ্রণেতাদের পরামর্শ ২০৬ প্রতিষ্ঠানে অর্পণ

চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-এর স্থায়ী কমিটি বৃহস্পতিবার জানিয়েছে, চলতি বছরের বার্ষিক অধিবেশনে আইনপ্রণেতাদের জমা দেওয়া মোট ৮ হাজার ৪০৬টি পরামর্শ পর্যালোচনা ও নিষ্পত্তির জন্য ২০৬টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অর্পণ করা হয়েছে।

স্থায়ী কমিটির তথ্যমতে, অর্ধেকেরও বেশি পরামর্শ পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০)-এর লক্ষ্য ও কর্মপরিকল্পনার ওপর কেন্দ্রীভূত। বিশেষ করে উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার মূল ক্ষেত্র এবং জনকল্যাণ-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো এতে গুরুত্ব পেয়েছে।

কমিটি জানায়, আলোচিত প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, উন্নয়ন পরিকল্পনা, অর্থনীতি এবং সামাজিক বিষয়াবলী। প্রস্তাবনাগুলোতে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি, উচ্চমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিল্প কাঠামোর সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তর ত্বরান্বিত করার বিষয়।

এনপিসি স্থায়ী কমিটি আরও জানায়, গত এক বছরে ২০২৫ সালের পূর্ববর্তী অধিবেশনে জমা দেওয়া ৯ হাজার ১৬০টি প্রস্তাবনার সবগুলোই ২১১টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিষ্পত্তি করেছে এবং সেগুলোর জবাব দিয়েছে। এতে একাধিক জরুরি সমস্যা ও উদ্বেগের সমাধান হয়েছে বলে কমিটি উল্লেখ করে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.