মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী সভায় সভাপতিত্ব করেন। সভায় উত্তর চীনের হ্যপেই প্রদেশের সিয়ং’আন নতুন এলাকার উচ্চমানের নির্মাণ ও উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।
সিয়ং’আন নতুন এলাকার উচ্চমানের নির্মাণ ও উন্নয়নকে এগিয়ে নিতে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় রাষ্ট্রীয় পরিষদের সভায়। একইসাথে, জাতীয় রাজধানী হিসেবে বেইজিংকে অপ্রয়োজনীয় কাজ থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার এবং সেই কাজগুলো করার জন্য নতুন এলাকাটির সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়।
সভার অভিমত, অভ্যন্তরীণ উন্নয়নের গতিকে ক্রমাগত বাড়ানোর এবং নীতি ও প্রাতিষ্ঠানিক উদ্ভাবন, প্রধান প্ল্যাটফর্মগুলোর বিন্যাস এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন এলাকাটিকে আরও বেশি সমর্থন দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো উচিত।
সভায় চীনের পরিষেবা খাতের উন্নয়ন সম্পর্কিত একটি প্রতিবেদনও শোনা হয়। সভায় উল্লেখ করা হয় যে, সেবাখাতের উন্নয়ন সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগানো, উৎপাদক সেবাগুলোকে বিশেষীকরণ ও মূল্য-শৃঙ্খলের উচ্চস্তরের দিকে প্রসারিত করা একই সাথে ভোক্তা-সেবার উচ্চ-মানের, বৈচিত্র্যময় ও সুবিধাজনক উন্নয়নকে সহজতর করা প্রয়োজন।
সভায় বলা হয়, নীতিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উন্নতির জন্য শক্তিশালী নেতৃত্বদানকারী ভূমিকা পালনকারী মূল ক্ষেত্রগুলোতে প্রচেষ্টা কেন্দ্রীভূত করা উচিত। এতে রাজস্ব, কর, আর্থিক ও উপাদানগত নিশ্চয়তার ক্ষেত্রে সহায়তা বৃদ্ধি, সেবাখাতে বাজার প্রবেশাধিকার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং বাজারের প্রাণশক্তিকে সম্পূর্ণরূপে উন্মোচনের আহ্বান জানানো হয়।
সভায় একটি স্তরভিত্তিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা নির্মাণ ত্বরান্বিত করার বিষয়ে নীতিগত পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। সভায় বলা হয়, সাধারণ ও দীর্ঘস্থায়ী রোগের উপর মনোযোগ দিয়ে জনসাধারণকে তৃণমূল পর্যায়ে প্রাথমিক রোগ নির্ণয়ের জন্য উৎসাহিত করতে, তৃণমূল পর্যায়ে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া ও তৃণমূল স্তরের সক্ষমতা বৃদ্ধিতে প্রচেষ্টা চালানো উচিত।
হাশিম/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া।