বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্টের কৌশলগত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সারদর উমুরজাকভের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পৌঁছানো ঐকমত্য যৌথভাবে বাস্তবায়নে এবং আধুনিকীকরণ প্রচেষ্টায় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে চীন উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, চীন উজবেকিস্তানের সঙ্গে তাদের উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার করতে, আন্তঃদলীয় বিনিময় বাড়াতে এবং যৌথভাবে বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে সিপিপিসিসি জাতীয় কমিটি এ লক্ষ্য পূরণে ইতিবাচক অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে উমুরজাকভ বলেন, উজবেকিস্তান এক-চীন নীতি মেনে চলে এবং চীনের প্রস্তাবিত প্রধান উদ্যোগগুলোকে সমর্থন করে।
উজবেকিস্তান সিপিসি’র অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী বলেও তিনি জানান।
সূত্র: সিএমজি