চীনে অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’ বাড়ছে; কমেছে বিমানভাড়া

চীনে অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’ বাড়ছে; কমেছে বিমানভাড়া

মার্চ ১২: সম্প্রতি চীনে বিমান টিকিট ও হোটেলের দাম কমে যাওয়ার সঙ্গে সঙ্গে, অনেক জায়গায় ‘অফ-পিক ভ্রমণ’-ও বেড়েছে।

একটি ভ্রমণ প্ল্যাটফর্মের তথ্য থেকে দেখা যায় যে, বসন্ত উত্সবের পর, অতিথিদের জন্য বেইজিং ও শতাংহাইসহ কিছু প্রধান উত্স শহর থেকে হাইনানের সান ইয়া পর্যন্ত বিমান ভাড়া ৬০ শতাংশেরও বেশি কমেছে। ‘অফ-পিক ভ্রমণ’-এর কারণে, হোটেলগুলোতে অতিথিদের আগমনও বেড়েছে। হাই নান প্রদেশের সান ইয়া শহরের ‘তাতুংহাই’ পর্যটন এলাকায় পর্যটকদের আকর্ষণ করার জন্য অফ-পিক প্যাকেজ এবং পরিবার-বান্ধব কার্যক্রম চালু করেছে কিছু হোটেল।

বিমানভাড়া ছাড়া, কিছু হোটেলের ভাড়াও কমেছে, যা পর্যটকদের ভ্রমণ খরচ আরও কমিয়েছে। চীনের সমাধি পরিষ্কারকরণ উত্সবের ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুয়াং সি প্রদেশে আরেকটি পর্যটন মৌসুম দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের জন্য এক থেকে দুই সপ্তাহ আগে থেকে ভ্রমণের পরিকল্পনা ও ফ্লাইট বুক করার পরামর্শ দেওয়া হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

多地“错峰游”热度攀升 部分机票价格降幅超60%

近日,随着机票、酒店价格下降,多地“错峰游”热度攀升。

某旅行平台数据显示,春节过后,北京、上海等主要客源城市飞往海南三亚的机票价格降幅超过60%。游客错峰出游,酒店也保持了较高入住率,大东海区域不少酒店还推出错峰套餐和亲子体验项目吸引游客

除了机票,多地酒店价格也出现回落,进一步降低了游客的出游成本。随着清明节假期临近,广西预计将迎来新一轮春季出行高峰,建议游客提前一到两周规划行程并预订机票,以免耽误出行计划。

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.