জাতীয় কৃষি শুমারি সংক্রান্ত একটি সংশোধিত বিধিমালা প্রকাশের জন্য স্টেট কাউন্সিলের ডিক্রিতে স্বাক্ষর করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। নতুন বিধিমালাটি ১ মে থেকে কার্যকর হবার কথা রয়েছে।
সংশোধিত বিধিমালায় শুমারির পরিধি সম্প্রসারণ করে গ্রামীণ শিল্প উন্নয়ন এবং গ্রাম নির্মাণকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উপাত্ত সংগ্রহের পদ্ধতিও চালু করা হয়েছে।
তথ্য জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, তথ্য বিকৃতকারীদের জন্য উচ্চতর জরিমানা ও ফৌজদারি মামলাসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
শুমারিতে কৃষি উৎপাদনের অবস্থা, শস্য উৎপাদন, নতুন গুণগত উৎপাদনশীল শক্তি, গ্রামীণ উন্নয়ন ও গ্রামীণ বাসিন্দাদের জীবনযাত্রার পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: সিএমজি