গতকাল (বৃহস্পতিবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তির মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পরিস্থিতি ও মিসরের অবস্থান তুলে ধরে আবদেলাত্তি জানান, চলমান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন তাঁর দেশ। বিভিন্ন পক্ষকে সংযম বজায় রেখে আঞ্চলিক পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আহ্বান জানায় মিসর। চীনের ভারসাম্যপূর্ণ অবস্থান ও গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করে মিসর এবং চীনের সাথে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে চায়।
জবাবে চীনের অবস্থান পুনরায় তুলে ধরে ওয়াং ই বলেন, চীন ও মিসর দায়িত্বশীল দুটি দেশ। দুই দেশ সংলাপ ও পরামর্শের মাধ্যমে আঞ্চলিক সমস্যা মোকাবিলায় সমর্থন দেয় এবং সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করে। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ স্থানীয় বাসিন্দাদের জন্য দুঃখজনক ব্যাপার ও আঞ্চলিক অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। বর্তমানে অবিলম্বে যুদ্ধ অবসান আন্তর্জাতিক সমাজের মতৈক্য। তাই, বিভিন্ন পক্ষকে সামরিক অভিযান বন্ধ করতে তাগিদ দিতে হবে। মিসরসহ বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখবে চীন, যাতে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভুমিকা পালন করা যায়।
(সুবর্ণা/আলিম/শিশির)