চীন ‘বিশ্বের কারখানা’র চেয়েও বড় কিছু—কিরগিজ বিশেষজ্ঞ

চীন ‘বিশ্বের কারখানা’র চেয়েও বড় কিছু—কিরগিজ বিশেষজ্ঞ
চীন এখন আর কেবল 'বিশ্বের কারখানা' নয়; উৎপাদন, লজিস্টিকস ও যোগাযোগ—তিন ক্ষেত্রেই দেশটি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন কিরগিজ বিশেষজ্ঞ প্রফেসর আলমাজবেক আকমাতালিয়েভ। কিরগিজস্তানের প্রেসিডেন্টের অধীন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির সাবেক রেক্টর আকমাতালিয়েভ বলেন, চীন ধারাবাহিকভাবে তার অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে, উৎপাদন ও লজিস্টিকস চেইনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করছে, বিনিয়োগ পরিবেশ উন্নত করছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা গভীর করছে। তার মতে, পণ্য সৃষ্টির ধাপ থেকে শুরু করে বিদেশি ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রযুক্তিগত শৃঙ্খল চীন প্রায় সম্পূর্ণভাবে গড়ে তুলেছে। কিরগিজস্তানে এর বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে তোরুগার্ট ও ইরকেশতাম সীমান্ত ক্রসিংয়ের কার্যকর পরিচালনা এবং নতুন বেদেল চেকপয়েন্ট চালুর মাধ্যমে। পাশাপাশি চীন–কিরগিজস্তান–উজবেকিস্তান রেলপথের সম্ভাবনাকে তিনি 'অত্যন্ত বিশাল' বলে উল্লেখ করেন। আকমাতালিয়েভ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনা সরকার জনকল্যাণ সুরক্ষা ও উন্নয়ন, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে—যা দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা উন্মুক্ত করছে। তিনি একে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ‘চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র’-এর প্রাণশক্তির উদাহরণ হিসেবে দেখেন। তার ভাষায়, 'বাড়তে থাকা বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও রাজনৈতিক শাসনব্যবস্থাকে সমন্বিত করার সচেতন প্রচেষ্টা হিসেবে চীনের নীতিগুলোকে দেখা যায়।' এসব উদ্যোগ অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ায়, বহির্ভরতা কমায়, দীর্ঘমেয়াদি উন্নয়ন সক্ষমতা গড়ে তোলে এবং শাসনব্যবস্থার প্রতি জনসমর্থন জোরদার করে। আকমাতালিয়েভ আরও বলেন, স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতার সমন্বয়ে চীন একটি বহুলস্বীকৃত 'অলৌকিক সাফল্য' অর্জন করেছে। এর পেছনে রয়েছে স্থিতিশীলতার ওপর সরকারের জোর, বাজার ব্যবস্থার বাস্তববাদী ব্যবহার, পাঁচসালা পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা এবং জনগণের সমর্থন পাওয়া দৃশ্যমান নীতিগত ফলাফল। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.