জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি ৩৩.৪ শতাংশ বৃদ্ধি

জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি ৩৩.৪ শতাংশ বৃদ্ধি

মার্চ ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীনের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি দ্রুত প্রবৃদ্ধি বজায় রেখেছে বলে জানায়, চায়না কনস্ট্রাকশন মেশিনারি অ্যাসোসিয়েশন।

সোমবার প্রকাশিত তথ্যে জানা যায়, এ সময়ে রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩৩.৪ শতাংশ বেড়ে ১০.৬৮৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সপ্তাহব্যাপী বার্ষিক বসন্ত উৎসবের ছুটির প্রভাব থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে রপ্তানির পরিমাণ ৫.১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। যা ২০২৫ সালের পুরো বছরের গড় মাসিক রপ্তানি মূল্যের তুলনায় ৫০.১৬ শতাংশ বেশি।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চীনের প্রকৌশল যন্ত্রপাতি রপ্তানি সব মহাদেশেই বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আফ্রিকায় ৭৭ শতাংশ, ওশেনিয়ায় ৫০.৬ শতাংশ এবং ইউরোপে ২৮.১ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য।

অন্যদিকে, বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোতে রপ্তানির মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪.৬৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪৩.৪ শতাংশ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৬ শতাংশ।

পণ্যের বিভাগ অনুযায়ী বিশ্লেষণে দেখা গেছে, প্রকৌশল যন্ত্রাংশ, ট্র্যাকচালিত খননযন্ত্র (ক্রলার এক্সকাভেটর) এবং সড়কবহির্ভূত খনন ডাম্প ট্রাকের রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এতে বোঝা যায়, উচ্চমানের ও বৈদ্যুতিক মডেলগুলো রপ্তানি বাজারে নতুন আকর্ষণ হিসেবে উঠে আসছে।

জেনিফার/ লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

China's engineering machinery exports up 33.4 percent in January-February----------

China's engineering machinery exports maintained rapid growth in the first two months of this year, rising 33.4 percent year on year to 10.686 billion U.S. dollars, according to the China Construction Machinery Association on Monday.

Even in February, which included the week-long annual Spring Festival holiday, the exports surpassed 5.1 billion U.S. dollars, 50.16 percent higher than the average monthly export value recorded in the entire year of 2025.

Split by regions, China's engineering machinery exports grew across all continents, with Africa recording a 77 percent surge, Oceania registering an increase of 50.6 percent, and Europe seeing a growth of 28.1 percent year on year, respectively.

Meanwhile, the exports to the Belt and Road partner countries totaled 4.638 billion U.S. dollars, accounting for 43.4 percent of the total, an increase of 24.6 percent year on year.

Computed by product categories, significant growth was seen in the export of engineering machinery parts, crawler excavators, and off-highway mining dump trucks, indicating that high-end and electric models are emerging as new highlights on the export market.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.