ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: জাপানে সামরিকতাবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্জন ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ মন্তব্য করেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন, যেখানে তিনি জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স (এসডিএফ)-কে সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।
চিয়াং বিন বলেন, দীর্ঘদিন ধরে জাপান সরকার সংবিধানের তথাকথিত ‘ব্যাখ্যা’র মাধ্যমে একান্ত প্রতিরক্ষামূলক নীতির সীমা লঙ্ঘন করে আসছে। তারা সমষ্টিগত আত্মরক্ষার অধিকারের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করেছে এবং ‘প্রতিরক্ষা’র অজুহাতে আক্রমণাত্মক অস্ত্র ও সরঞ্জাম দ্রুত উন্নয়ন করেছে। এর মাধ্যমে জাপানের পুনরায় সামরিকীকরণকে ‘আইনের শাসন’-এর আড়ালে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, এখন জাপান সরকার প্রকাশ্যেই এসডিএফ-কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। এটি কোনো আইনি পরিমার্জন নয়; বরং শান্তিবাদী সংবিধানের ভিত্তি দুর্বল করার প্রচেষ্টা।
চীনা মুখপাত্র আরও বলেন, বিভিন্ন দিক থেকে স্পষ্ট যে, জাপানের ডানপন্থী শক্তিগুলো সামরিক, গণমাধ্যম ও আইনি উপায়ে যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সচেষ্ট। এ পরিস্থিতিতে তিনি জোর দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়লব্ধ ফলাফল এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি
জাপানে সামরিকতাবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান চীনা সামরিক মুখপাত্রের
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.