ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিওয়াইডির মামলা

ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে বিওয়াইডির মামলা
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা করেছে চীনের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছেন, সেটার বৈধতা চ্যালেঞ্জ করেছে কোম্পানিটি। পাশাপাশি গত এপ্রিল থেকে পরিশোধ করা সব শুল্ক ফেরতের আবেদন জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে কোনো চীনা গাড়ি নির্মাতার প্রথম মামলা। এর আগে যুক্তরাষ্ট্রে কার্যক্রম থাকা হাজারো বৈশ্বিক কোম্পানিও একই আইনের অধীনে আরোপিত সীমান্ত করের বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছে। ২৬ জানুয়ারি নিউইয়র্কভিত্তিক মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতে দায়ের করা মামলায় বিওয়াইডি-এর যুক্তরাষ্ট্রভিত্তিক চারটি সহায়ক প্রতিষ্ঠান বলেছে, আইইইপিএ আইনের ভাষ্যে ট্যারিফ বা সমপর্যায়ের কোনো শব্দ নেই। ফলে এই আইন ব্যবহার করে শুল্ক আরোপ করা আইনি কাঠামোর বাইরে। একই সময়ে, শুল্কের বৈধতা নিয়ে একটি পৃথক মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিওয়াইডি বলেছে, ইতোমধ্যে পরিশোধিত শুল্ক ফেরত পাওয়ার অধিকার সুরক্ষিত রাখতে তাদের আলাদা মামলা দায়ের করা প্রয়োজন হয়েছে। যুক্তরাষ্ট্রে বিওয়াইডি-এর ব্যবসা মূলত বাস ও বাণিজ্যিক যান, ব্যাটারি, এনার্জি স্টোরেজ সিস্টেম এবং সোলার প্যানেল ঘিরে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে অবস্থিত তাদের ট্রাক কারখানায় প্রায় ৭৫০ কর্মী কাজ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার বলেছেন, চীনা গাড়ি মার্কিন অটোশিল্পের ভবিষ্যতের জন্য হুমকি। তবে তিনি এটাও বলেছেন, কোনো চীনা নির্মাতা যদি যুক্তরাষ্ট্রের মাটিতে গাড়ি উৎপাদন করতে চায়, তাহলে তাকে স্বাগত জানানো হবে। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.