মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন আরও ভালো ফলাফল অর্জনের জন্য বিশ্ব মেধাস্বত্ব সংস্থার (ডব্লিউআইপিও) সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। শুক্রবার বেইজিংয়ে ডব্লিউআইপিও মহাপরিচালক দারেন তাংয়ের সাথে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান তিনি।
তিং বলেন যে, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) চলাকালীন, চীন মেধাস্বত্ব অধিকারের সুরক্ষা ও প্রয়োগকে আরও জোরদার করবে, চীনকে মেধাস্বত্ব অধিকারে শক্তিশালী একটি দেশ হিসেবে গড়ে তুলবে, বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চ-স্তরের আত্মনির্ভরশীলতাকে আরও ভালোভাবে সমর্থন করবে এবং উচ্চ-মানের উন্নয়নকে উৎসাহিত করবে।
তিং আরও বলেন, একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম এবং পেশাদার প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী উদ্ভাবকদের জন্য আরও কার্যকর ও সুবিধাজনক পরিষেবা প্রদানে ডব্লিউআইপিওকে তার ভূমিকার পূর্ণ সদ্ব্যবহার করতে সমর্থন জানায় চীন।
চীনের মেধাস্বত্ব বিষয়ক কাজের উচ্চ প্রশংসা করে তাং বলেন, বৈশ্বিক মেধাস্বত্ব ব্যবস্থা উন্নত করতে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়নকে আরও ভালোভাবে এগিয়ে নিতে ডব্লিউআইপিও চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।
হাশিম/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া।