Sunday, April 12, 2026
Live

‘তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যই চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থার কারণ’

‘তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যই চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থার কারণ’

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীন-জাপান সম্পর্কের বর্তমান উত্তেজনার মূল কারণ হলো তাইওয়ান প্রশ্নে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্য। এতে জাপানের পূর্ব প্রতিশ্রুতি লঙ্ঘিত হয়েছে এবং দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, এ ধরনের মন্তব্য কেবল চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকেই দুর্বল করে না, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করে।

এক প্রশ্নের জবাবে মাও নিং বলেন, গত বছরের তুলনায় জাপান এখন চীনকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক’ না বলে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করছে।

তিনি আরও বলেন, জাপানের উচিত চীন ও জাপানের মধ্যে স্বাক্ষরিত চারটি রাজনৈতিক নথি এবং নিজস্ব অঙ্গীকার মেনে চলা। পাশাপাশি নিজেদের ভুল পর্যালোচনা করে তা সংশোধন করতে হবে এবং চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষায় বাস্তব পদক্ষেপ নিতে হবে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.