চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন কীভাবে দারিদ্র্যবিরোধী লড়াইয়ে বিজয় অর্জন করেছে—এ বিষয়ে রচিত একটি গ্রন্থ প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার বেইজিংয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বইটি প্রকাশ করেছে সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুল।
অনুষ্ঠানে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি শুলেই এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের (জাতীয় প্রশাসন একাডেমি) সভাপতি ছেন সি অংশগ্রহণ করেন।
গ্রন্থটিতে দারিদ্র্যবিরোধী লড়াইয়ের প্রতিনিধিত্বমূলক ঘটনা ও ব্যক্তিদের তুলে ধরা হয়েছে। এতে বর্ণনা করা হয়েছে, কীভাবে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি সমগ্র পার্টি ও সব জাতিগোষ্ঠীর জনগণকে লক্ষ্যভিত্তিক দারিদ্র্য বিমোচন ও নির্মূল কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে।
অংশগ্রহণকারীরা বলেন, গ্রন্থটি চীনের দারিদ্র্য বিমোচন বিষয়ক দর্শন ও অর্জনের প্রচার, এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
সূত্র: সিএমজি