দ্বিতীয় পারমাণবিক জ্বালানি শীর্ষ সম্মেলনে মূল বক্তব্য দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী চাং কুও ছিং

দ্বিতীয় পারমাণবিক জ্বালানি শীর্ষ সম্মেলনে মূল বক্তব্য দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী চাং কুও ছিং

প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় পারমাণবিক জ্বালানি শীর্ষ সম্মেলনে উপস্থিত থেকে মূল বক্তব্য দেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি ও চীনের উপপ্রধানমন্ত্রী চাং কুও ছিং। স্থানীয় সময় ১০ মার্চ তিনি এ বক্তব্য রাখেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত যুক্তিসংগত, সমন্বিত ও একযোগে অগ্রসরমান পারমাণবিক নিরাপত্তা ধারণার প্রতি চীন সবসময় অবিচল রয়েছে। বাস্তব কর্মসূচির মাধ্যমে চীন বিশ্বে পারমাণবিক জ্বালানির উন্নয়নে ইতিবাচক অবদান রেখে চলেছে।

তিনি আরও জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথভাবে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ, বৈশ্বিক সভ্যতা উদ্যোগ এবং বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তবায়ন করতে, পারমাণবিক জ্বালানির উদ্ভাবনী শক্তির বিকাশ, নিরাপত্তা, শিল্পসমন্বয় ও সহযোগিতা জোরদার করতে এবং সব পক্ষের পারস্পরিক লাভ নিশ্চিত করতে চীন কাজ করতে আগ্রহী।

এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি বিভিন্ন দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে এবং একযোগে একটি পরিষ্কার, সুন্দর ও টেকসই বিশ্ব গড়ে তোলার পাশাপাশি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় নতুন অবদান রাখতে পারবে বলে উল্লেখ করেন চাং কুও ছিং।

শীর্ষ সম্মেলনে ৩০টিরও বেশি দেশের নেতৃবৃন্দ ও উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। তারা যৌথভাবে ‘নিরাপদ ও সাশ্রয়ী পারমাণবিক জ্বালানি সবার জন্য সহজলভ্য করা’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।

(আকাশ/ফয়সল/শিশির)

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

ডেস্ক সম্পাদক

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.