ফিলিপাইনের মানবাধিকার লঙ্ঘনকারী কার্যকলাপ, উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে চীন। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্নেল চিয়াং বিন সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।
ফিলিপাইন কোস্টগার্ডের সাম্প্রতিক ভিত্তিহীন বিবৃতির জবাবে মুখপাত্র বলেন, ‘নানহাই চুতাও ও এর সংলগ্ন জলসীমায় চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। তথাকথিত দক্ষিণ চীন সাগর সালিশি রায়টি সম্পূর্ণ অবৈধ, অকার্যকর ও বাতিল। চীন এটির স্বীকৃতি দেয় না এবং এই রায়ের ভিত্তিতে কোনো দাবি কখনোই গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, ফিলিপাইন পক্ষ সমুদ্রে গোলযোগ সৃষ্টি করতে এবং মিথ্যা আখ্যান তৈরির ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। তাদের আচরণ দ্বিপক্ষীয় সম্পর্ককে ব্যাহত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করেছে।
চীন তার ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় অটল বলে জানান মুখপাত্র।
সূত্র: সিএমজি