চীনা চান্দ্র নববর্ষ ও বসন্ত উৎসবের ছুটির প্রথম দিনে ২৮ কোটি ৫০ লাখেরও বেশি আন্তঃআঞ্চলিক যাত্রী ভ্রমণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার দেশটির পরিবহন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। এর মধ্যে সড়কপথে ভ্রমণ সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সড়কপথে প্রায় ২৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার বার যাত্রী-পারাপার হতে পারে। এ ছাড়া রেলপথে যাত্রী ভ্রমণ আগের বছরের চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ এবং আকাশপথে ৬ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঐশী/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া