চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপান শহরে শুরু হয়েছে খুবানি বা অ্যাপ্রিকট ফুলের মৌসুম।
এখানকার ৫৬০০ হেক্টর জমিতে ফুটেছে খুবানির ফুল। দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক।
পর্যটকরা ফুলের সমারোহ উপভোগ করছেন উটের পিঠে চড়ে। সঙ্গে রয়েছে ঐতিহ্যবাহী লোকনৃত্য, প্যারেড ও আকর্ষণীয় অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী।
রঙিন বসন্তের এই উৎসব চীনের গ্রামীণ এলাকায় ছড়িয়ে দিয়েছে পর্যটনের সুবাতাস, আকর্ষণ করছে বিদেশি অতিথিদেরও।
সূত্র: সিএমজি