নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোর বরাবর চলতি বছরের প্রথম বিশেষ মালবাহী ট্রেন চালু করল সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল।
বৃহস্পতিবার, রাসায়নিক পদার্থে বোঝাই ট্রেনটি সিনচিয়াংয়ের ছাংচি হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের চুনতোংবেই স্টেশন থেকে যাত্রা শুরু করে। ট্রেনটি দক্ষিণের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংসিয়াং স্টেশন অতিক্রম করবে এবং সেখান থেকে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে।
সিনচিয়াং রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চীন-ইউরোপ ও চীন-মধ্য এশিয়ার মালবাহী ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা ও পণ্য পরিবহনের মসৃণ প্রবাহ নিশ্চিত করতে চলতি বছর নিয়মিত পরিবহনে রাসায়নিকের মতো বিশেষ পণ্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র: সিএমজি