মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইনান মুক্ত বাণিজ্য বন্দর (এফটিপি)-এ বিশেষ শুল্ক কার্যক্রম চালুর ১০০ দিন পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যেই গৃহীত একাধিক নীতিগত পদক্ষেপের ফলে বিদেশি-বিনিয়োগকৃত প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায়িক সংস্থা সুবিধা পেতে শুরু করেছে।
শুক্রবার এই ১০০ দিনের মাইলফলককে সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন, যা হাইনানকে বিশ্বমানের উচ্চ-স্তরের মুক্ত বাণিজ্য বন্দরে রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। একই সময়ে প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়েছে।
হাইনান এফটিপি’র নীতিগত সুবিধায় রয়েছে কাঁচামাল, সহায়ক উপকরণ ও উৎপাদন সরঞ্জামের ওপর শুল্কমুক্ত আমদানি সুবিধা এবং ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পূরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত পণ্য মূল ভূখণ্ড চীনে শুল্ক ছাড়াই প্রবেশের সুযোগ।
এছাড়া, অনুমোদিত অর্থনৈতিক অপারেটর (এইও) সার্টিফিকেশন ও সুবিন্যস্ত শুল্ক ছাড়পত্র ব্যবস্থার ফলে প্রতিষ্ঠানটির শুল্ক প্রক্রিয়াকরণের সময় প্রায় অর্ধেকে নেমেছে। অগ্রাধিকারমূলক কর্পোরেট ও ব্যক্তিগত আয়কর নীতিও পরিচালন ও শ্রম ব্যয় কমাতে সহায়তা করছে।
জেনিফার/ লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি