মার্চ ১২: ৫১তম জেনিভা আন্তর্জাতিক উদ্ভাবন প্রদর্শনী গতকাল (বুধবার) সুইজারল্যান্ডে শুরু হয়েছে। ৩৫টি দেশ ও অঞ্চলের এক হাজারেরও বেশি উদ্ভাবন প্রকল্প এতে স্থান পায়। এতে চীনা প্রতিনিধিদল ২৩৭টি উদ্ভাবন প্রকল্প উপস্থাপন করছে।
এবারের উদ্ভাবন প্রদর্শনীতে যন্ত্রপাতি, বিদ্যুৎ, নির্মাণ, পরিবহন, কৃষি, চিকিত্সাসেবা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রদর্শনীতে একটি নতুন ‘আগামীকালের উদ্ভাবক-তরুণ প্রতিভা’ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এর লক্ষ্য, তরুণদের ধারণা, প্রোটোটাইপ বা প্রকল্প প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।
চীনের উদ্ভাবন সমিতির আন্তর্জাতিক বিভাগের প্রধান কুও ইয়ান বলেন, চীনের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর ২৩৭টি উদ্ভাবন প্রকল্প এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এই বছরের চীনা প্রতিনিধিদলটি প্রদর্শনীতে অংশগ্রহণকারী সবচেয়ে বড় দল। (ছাই/আলিম/ওয়াং হাইমান)