দেশের সব থানায় অনলাইন জিডি সুবিধা চালু

অনলাইনে জিডি আবেদন করতে হবে অ্যাপের মাধ্যমে

দেশের সব থানায় অনলাইন জিডি সুবিধা চালু

বাংলাদেশে প্রথমবারের মতো দেশের সব থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুবিধা চালু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে রাজধানীসহ দেশের প্রতিটি থানায় অনলাইন জিডি সেবা পাওয়া যাবে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলার ২৪টি থানাসহ সব থানায় ঘরে বসেই অনলাইনে জিডি করা সম্ভব হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে অনলাইন জিডি চালু করা হয়েছে। এখন থেকে থানায় না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে সহজে সাধারণ ডায়েরি করা যাবে।

অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই যথেষ্ট। রেজিস্ট্রেশন বা জিডি সংক্রান্ত যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনগণের সময় ও ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.