মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকদের নতুন এক গবেষণায় অ্যাবায়োটিক ভূতাত্ত্বিক হাইড্রোজেন উৎপাদনের প্রক্রিয়া ও প্রধান নিয়ামকগুলো সম্পর্কে আরও বিস্তৃত ধারণা তুলে ধরা হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছে চীনা বিজ্ঞান একাডেমির অধীনে থাকা নর্থওয়েস্ট ইনস্টিটিউট অব ইকো-এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস। গবেষণার ফলাফল আর্থ-সায়েন্স রিভিউস জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, পরিচ্ছন্ন জ্বালানির সম্ভাবনাময় উৎস হিসেবে ভূ-অভ্যন্তরের হাইড্রোজেন বৈশ্বিক জ্বালানি রূপান্তরের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
গবেষণা অনুযায়ী, এই হাইড্রোজেন মূলত তিনটি প্রক্রিয়ায় তৈরি হয়-সমৃদ্ধ খনিজের হাইড্রোথার্মাল বিক্রিয়া, পানির রেডিওলাইসিস এবং খনিজ–পানি সংযোগস্থলে র্যাডিক্যাল বিক্রিয়ায়।
প্রথম প্রক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর ও খনিজের পর্যায় পরিবর্তন ঘটে, যা তাপমাত্রার ওপর নির্ভরশীল। দ্বিতীয় প্রক্রিয়ায় প্রাকৃতিক তেজস্ক্রিয় উপাদানের প্রভাবে পানি ভেঙে হাইড্রোজেন উৎপন্ন হয়। তৃতীয় ক্ষেত্রে খনিজ-পানির সংযোগস্থলে র্যাডিক্যাল তৈরি হয়ে তা থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়, যা মূলত খনিজের ধরনের ওপর নির্ভর করে।
চীনের এ গবেষণায় আরও বলা হয়েছে, এই সব প্রক্রিয়া ভূতাত্ত্বিক পরিবেশ, যেমন পানির রাসায়নিক গঠন ও বায়ুমণ্ডলীয় উপাদান এসব দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এ ছাড়া, ভবিষ্যতে হাইড্রোজেন অনুসন্ধানের জন্য কিছু সম্ভাবনাময় অঞ্চল চিহ্নিত করা হয়েছে, যেমন—সমৃদ্ধ ম্যাফিক ও আল্ট্রাম্যাফিক শিলা অঞ্চল, তেজস্ক্রিয় উপাদানে সমৃদ্ধ ক্রাটনিক অববাহিকা ও সক্রিয় ফল্ট জোন।
ফয়সল/জেনিফার
তথ্য: সিনহুয়া ছবি: আর্থ-সায়েন্স রিভিউস