মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের বাণিজ্যকেন্দ্র (ইয়িউ) আবারও বিদেশি ক্রেতা ও নতুন অর্ডারে মুখর হয়ে উঠেছে। এতে স্পষ্ট হচ্ছে, চীনের দ্রুতগতির বাণিজ্য ব্যবস্থার প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ এখনো শক্তিশালী।
বিশ্বের বৃহত্তম ক্ষুদ্র পণ্যের পাইকারি বাজার ইয়িউ আন্তর্জাতিক বাণিজ্য বাজারে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন দেশের ক্রেতারা। তারা পণ্যের নমুনা যাচাই, মূল্য তুলনা এবং অর্ডারে ব্যস্ত সময় পার করছেন।
চীনা নববর্ষের ছুটি শেষে বাজার খোলার দিনেই প্রায় ৩ লাখ দর্শনার্থী আসে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
কলম্বিয়ার এক ক্রেতা জানান, “ইয়িউ ব্যবসার জন্য অসাধারণ জায়গা। আমি ১৮ বছর আগে প্রথম এখানে এসেছিলাম, এখনও এটি ব্যবসার জন্য দারুণ।”
অন্যদিকে রাশিয়ার এক ব্যবসায়ী বলেন, “এখানে আমাদের ভালো অংশীদার ও উচ্চমানের পণ্য পাওয়া যায়।”
২০২৬ সালের প্রথম দুই মাসে ইয়িউর মোট আমদানি-রপ্তানি ১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যার মধ্যে রপ্তানি বেড়েছে ২২ দশমিক ৭ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ইয়িউর দ্রুত সরবরাহ ব্যবস্থা, নমনীয়তা এবং বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতাই ক্রেতাদের আকর্ষণ করছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, লাতিন আমেরিকা ও রাশিয়া এখন নতুন গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উঠে আসছে।
একই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মাঝারি দামের পণ্যের চাহিদা বাড়ায় চীনে তৈরি পণ্যের প্রতিযোগিতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন তারা।
আজাদ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি