মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) বাংলাদেশে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকালে সম্পন্ন হয় ঈদের জামাত।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও কূটনীতিকদের অংশগ্রহণে ঈদ জামাত সম্পন্ন হয় জাতীয় ঈদগাহে। ঈদগাহ ময়দানে সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।
এদিকে বাংলাদেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রমজানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ দিনে চীনসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিসহ দেশি বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম ও পেশাজীবিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
রাসেল/ফয়সল