মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে ফিলিপাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের দাবি, তাদের সরকারের অনুমোদন ছাড়াই একটি ফিলিপাইন সি-২০৮ বিমান অবৈধভাবে চীনের নানশা ছুনতাও-এর মেইচি চিয়াও সংলগ্ন আকাশসীমায় প্রবেশ করেছে।
শুক্রবার এক বিবৃতিতে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র চাই শিচেন জানান, চীনা নৌ ও বিমান বাহিনী দ্রুত ফিলিপাইনের বিমানটিকে শনাক্ত করে এবং তা ট্র্যাক ও পর্যবেক্ষণ করে। তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী বিমানটিকে সেখান থেকে সরে যেতে সতর্ক করা হয়।
চাই বলেন, ‘আমরা ফিলিপাইন পক্ষকে অবিলম্বে লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সাথে একত্রে কাজ করার জন্য কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি।’
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া