মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকরা এমন একটি নতুন ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা একসঙ্গে ২জি থেকে ৬জি পর্যন্ত সব ধরনের নেটওয়ার্ক সমর্থন করতে পারে।
এই গবেষণা পরিচালনা করেছে পিকিং বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স স্কুলের একটি দল। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে নেচার ফোটনিক্স জার্নালে।
বর্তমানে ২জি, ৩জি, ৪জি, ৫জি ও ভবিষ্যতের ৬জি—প্রতিটি নেটওয়ার্ক চালাতে আলাদা হার্ডওয়্যারের প্রয়োজন হয়। ফলে বেস স্টেশনগুলো বড়, জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে। নতুন এই প্রযুক্তি সেই সমস্যার সমাধান দিচ্ছে।
গবেষকরা একটি একীভূত হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখানে আলোর (অপটিক্যাল) মাধ্যমে সিগন্যাল পরিচালনা করা হয়। এর ফলে একই ডিভাইসে একসঙ্গে বিভিন্ন নেটওয়ার্ক চালানো সম্ভব হচ্ছে।
এই প্রযুক্তির মাধ্যমে, বেস স্টেশন ছোট করা যাবে, বিদ্যুৎ খরচ ১০ গুণের বেশি কমানো সম্ভব এবং ডেটা আদান-প্রদান আরও দ্রুত হবে।
গবেষণায় আরও দেখা গেছে, এই নতুন সিস্টেম ৬জি যোগাযোগে প্রচলিত প্রযুক্তির তুলনায় প্রায় ৩০ গুণ বেশি গতিতে তথ্য আদান-প্রদান করতে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্ভাবন ভবিষ্যতের ইন্টারনেট অব এভরিথিং ধারণাকে বাস্তবে রূপ দেবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া