মার্চ ২১,সিএমজি বাংলা ডেস্ক: অ্যাপলের সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ থাকবে হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে, এমনটা বলেছেন অ্যাপলের সিইও টিম কুক। শুক্রবার বেইজিংয়ে 'চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড' (সিসিপিআইটি)-এর চেয়ারম্যান রেন হোংবিনের সঙ্গে সাক্ষাতের আগে কুক এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের সাপ্লাই চেইনের জন্য চীন এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিসিপিআইটি সবসময় অ্যাপলের গুরুত্বপূর্ণ অংশীদার।
চীনের গুরুত্ব পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে আবারও চীন সফরের ইচ্ছা প্রকাশ করেন অ্যাপল প্রধান। চীনা বাজারের সঙ্গে অ্যাপলের নিবিড় সম্পর্কের প্রমাণ হিসেবে চলতি মাসেই তিনি এ বছরের প্রথম চীন সফর শুরু করেন।
২২-২৩ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিতব্য 'চায়না ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬'-এ টিম কুক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রাসেল/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি