মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম দ্যা ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যদিও ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। কিন্তু ইরানের ভূখণ্ড থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরের এই ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা থেকে বোঝা যায়, তেহরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের ধারণার চেয়ে বেশি হতে পারে।
মার্কিন বা ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, একটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই বিকল হয়ে যায় এবং অন্যটি একটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়, যদিও সেটি আঘাত করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত নয়।
ছাগোস দ্বীপে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। যুক্তরাজ্য এই ঘাঁটিটি ইরান সম্পর্কিত “প্রতিরক্ষামূলক” অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিচ্ছে।
আজাদ/ জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন