মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীনের ডাক ও কুরিয়ার খাত উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। শুক্রবার প্রকাশিত রাষ্ট্রীয় ডাক ব্যুরো’র তথ্য অনুযায়ী, জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে দেশটিতে মোট ৩৩ দশমিক ১৪ বিলিয়ন ডেলিভারি সম্পন্ন হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
এর মধ্যে এক্সপ্রেস ডেলিভারি খাতে পার্সেল পরিবহন হয়েছে ৩০ দশমিক ৪৯ বিলিয়ন, যা বছরওয়ারি হিসেবে ৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি। বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস, সামুদ্রিক খাদ্য, ফলমূল এবং ইলেকট্রনিক পণ্যের ডেলিভারিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, উৎসবকালীন কেনাকাটা ও চীনা নববর্ষের চাহিদা বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি এসেছে।
একই সঙ্গে কুরিয়ার প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের থিয়ানশুই শহরে একটি আধুনিক স্মার্ট লজিস্টিক পার্ক নির্মাণ শেষ হয়েছে, যা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং মে মাসে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। এর মাধ্যমে পরিবহন খরচ কমবে এবং সেবার গতি বাড়বে।
আজাদ/ জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি