এল-৫ পয়েন্টে সোলার প্রোব পাঠাবে চীন

এল-৫ পয়েন্টে সোলার প্রোব পাঠাবে চীন
ফেব্রুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: সূর্য নিয়ে গবেষণা ও মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে সৌর অনুসন্ধান স্যাটেলাইট ‘সিহ্য-২’ উৎক্ষেপণের পরিকল্পনা করছে চীন। চায়না মিডিয়া গ্রুপ শনিবার এ তথ্য জানায়। ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে স্যাটেলাইটটি সূর্য-পৃথিবী কক্ষপথের পঞ্চম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা এল-৫ পয়েন্টে পাঠানো হবে। পৃথিবী ও সূর্যের সাপেক্ষে পৃথিবীর ৬০ ডিগ্রিতে ১৫ কোটি কিলোমিটার দূরে রয়েছে এই পয়েন্ট। ‘সিহ্য-২’ ল্যাগ্রাঞ্জ-ভি সোলার অবজারভেটরির মহাকাশ মিশন নামেও পরিচিত। প্রকল্পটি প্রস্তাব করেছে নানচিং বিশ্ববিদ্যালয়, চীন আবহাওয়া প্রশাসন এবং শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি। নানচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাং ছেং জানান, এই সোলার প্রোব উচ্চ-নির্ভুলতায় চৌম্বকক্ষেত্র শনাক্ত করতে পারবে। এ ছাড়া, সিহ্য-২ সূর্যের বিস্ফোরণের ত্রিমাত্রিক ছবি প্রকাশ করবে, এবং মহাকাশের বিভিন্ন কার্যকলাপের পূর্বাভাস দেবে। পঞ্চম ল্যাগ্রাঞ্জ পয়েন্ট একটি মহাকর্ষীয় ভারসাম্যপূর্ণ অবস্থান। এই অবস্থান মহাকাশ আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ সুবিধা দেয়। চীনের বিজ্ঞান একাডেমির জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের সৌর পদার্থবিদ ওয়াং চিংসিউ বলেন, এই অবস্থান থেকে সিহ্য-২ চার থেকে পাঁচ দিন আগেই সূর্যের কার্যকলাপের পূর্বাভাস দিতে পারবে। বিশেষ করে বিপজ্জনক মহাকাশ আবহাওয়া, যেমন সৌর শিখা সম্পর্কে আগাম সতর্কতা মিলবে। এ পর্যন্ত বিশ্বজুড়ে ৭০টিরও বেশি সোলার প্রোব উৎক্ষেপণ করা হয়েছে। সিহ্য-২ বিশ্বের প্রথম প্রোব, যা পঞ্চম ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পাঠানো হবে। নানচিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি ছুয়ান বলেন, মহাকর্ষীয় ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছানোর পর সিহ্য-২ খুব কম শক্তি ব্যবহার করে কক্ষপথে স্থিতিশীল থাকতে পারবে। স্যাটেলাইটটির কার্যকাল ধরা হয়েছে সর্বোচ্চ সাত বছর। চীন ২০২১ সালের ১৪ অক্টোবর প্রথম সৌর অনুসন্ধান উপগ্রহ সিহ্য উৎক্ষেপণ করে। এটি উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয়। এর মিশন ছিল ৫৭১ কিলোমিটার উচ্চতার কক্ষপথে সূর্যের এইচ-আলফা স্পেকট্রাল ইমেজিং করা। উল্লেখ্য, প্রাচীন চীনা পুরাণে ‘সিহ্য’ হলো সূর্যদেবীর নাম। ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.