মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর ১৪তম মন্ত্রীপর্যায়ের সম্মেলন (এমসি১৪)-এ যোগ দিতে যাচ্ছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও ।
বৃহস্পতিবার, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ংছিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, ওয়াং ওয়েনথাও একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই সম্মেলনে অংশ নেবেন।
মুখপাত্র জানান, বৈশ্বিক বাণিজ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীন আসন্ন সম্মেলনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবে এবং ডব্লিউটিও সংস্কারের জন্য জোরালোভাবে কাজ করবে।
ইয়ংছিয়ান বলেন, ‘ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ডব্লিউটিও সংস্কার, বাণিজ্য ও উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তার মতো প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য ইয়াউন্দেতে ১৬০টিরও বেশি সদস্য একত্রিত হচ্ছেন।’
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি