মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ভিয়েতনাম চলতি মার্চের মাঝামাঝি সময়ে ১০ম সীমান্ত প্রতিরক্ষা বন্ধুত্ব বিনিময় কর্মসূচি আয়োজন করবে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই কর্মসূচি চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ভিয়েতনামের ছুয়াং নিন প্রদেশের নির্ধারিত সীমান্ত এলাকা ও বন্দরগুলোতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি বেইবু উপসাগরের জলসীমাতেও কিছু কার্যক্রম পরিচালিত হবে।
এই আয়োজনের অংশ হিসেবে দুই দেশের নৌবাহিনী যৌথ নৌবহর টহল ও প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসা পরামর্শ কর্মসূচি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমও আয়োজন করা হবে।
এই বন্ধুত্ব বিনিময় কর্মসূচির লক্ষ্য মাধ্যমে চীন ও ভিয়েতনামের সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং দুই দেশের সেনাবাহিনী ও সীমান্তবর্তী জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করা।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া