মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিবন্ধীদের দারিদ্রের হার কমিয়ে আনতে কাজ করে আসছে চীন সরকার। দীর্ঘ প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চলে অন্তত ৭১ লাখ প্রতিবন্ধীকে চরম দারিদ্র্য থেকে বের করে এনেছে দেশটি। গত বৃহস্পতিবার রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা – এফএও’র সদর দপ্তরে শীর্ষক সেমিনারে এ কথা জানান ছেং খাই ।
সেমিনারের প্রতিপাদ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বৈশ্বিক পর্যায়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা। এ আয়োজন করে চায়না ডিজেবল পার্সনস ফেডারেশন, চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় চীনের স্থায়ী মিশন। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় ১০০ অতিথি।
তারা প্রতিবন্ধীদের দারিদ্র্য কমাতে চীনের অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতে কীভাবে আরও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব সে বিষয়েও মতবিনিময় করেন। সেমিনারে যোগ দিয়ে চায়না ডিজেবল পার্সনস ফেডারেশনের চেয়ারম্যান জানান, চীন সরকার দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিতে প্রতিবন্ধী মানুষকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় গ্রামীণ অঞ্চলের প্রায় ৭১ লাখ দরিদ্র প্রতিবন্ধী মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে আনা গেছে।
সেমিনারে এফএও’র মহাপরিচালক ছু তংইয়ু বলেন, প্রতিবন্ধী দারিদ্র্য নামিয়ে আনতে বেইজিংয়ের উদ্যোগ ও সাফল্য আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়নশীল দেশের জন্য বড় উদাহরণ। এ বাস্তবতায় জাতিসংঘ চীনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী বলেও জানান তিনি।
লুৎফর/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি