মার্চ ১৫: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরুর পর ১৫ দিনে ইরানে ৪২ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল (শনিবার) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
মোহাজেরানি জানান, পরিসংখ্যান অনুযায়ী ক্ষতিগ্রস্ত ৪২ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনার মধ্যে ৩৬ হাজারের বেশি আবাসিক ভবন এবং ৬ হাজার ১৭৯টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।
স্বাস্থ্যসেবা খাতের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, হামলায় ৪৩টি জরুরি চিকিৎসা ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি, ৩৫টি চিকিৎসা ইউনিট এবং ১৫২টি স্বাস্থ্যকেন্দ্রও ক্ষতির শিকার হয়েছে। এ ছাড়া, ১২০টি স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)