সিজিটিএন জরিপ: 'গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ' বিশৃঙ্খল বিশ্বে বিরল স্থিতিশীলতা এনেছে

সিজিটিএন জরিপ: 'গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ' বিশৃঙ্খল বিশ্বে বিরল স্থিতিশীলতা এনেছে

মার্চ ১৫: চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএন, রেনমিন ইউনিভার্সিটি অব চায়না এবং নিউ এরা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে দেখা গেছে, উত্তরদাতারা চীনের 'বিশ্ব সভ্যতা প্রস্তাব'-কে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিশ্বের ৪১টি দেশের ১২ হাজার ৩০২জনের ওপর এই জরিপ চালানো হয়। উত্তরদাতারা মনে করেন, প্রস্তাবে উল্লিখিত সভ্যতার বৈচিত্র্যকে সম্মান জানানো এবং সমগ্র মানবজাতির সাধারণ মূল্যবোধ প্রচারের ধারণাগুলো বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক।

চীন সর্বদা বিনিময়ের মাধ্যমে সভ্যতার বাধা, পারস্পরিক শিক্ষার মাধ্যমে সভ্যতার দ্বন্দ্ব এবং অন্তর্ভুক্তির মাধ্যমে সভ্যতার শ্রেষ্ঠত্বের অহংকার অতিক্রম করার নীতি মেনে চলে। জরিপে অংশগ্রহণকারীদের ৯০.৮ শতাংশ মনে করেন, সভ্যতার বৈচিত্র্যকে সম্মান জানানো আন্তর্জাতিক সমাজের একটি মৌলিক নীতি হওয়া উচিত। ৭৭.২ শতাংশ উত্তরদাতার মতে, সভ্যতার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব বা হীনম্মন্যতা নেই এবং ৮৭.৭ শতাংশ মনে করেন, সব সভ্যতার প্রতি সমান আচরণ করা উচিত। সভ্যতার সমতার বিষয়ে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর উত্তরদাতারা সর্বোচ্চ ঐকমত্য প্রকাশ করেছেন, যার হার যথাক্রমে ৯৩.১ এবং ৯০.৩ শতাংশ।

চীন সবসময় বলে আসছে—শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতা হলো সব মানুষের সাধারণ লক্ষ্য। বিভিন্ন সভ্যতার মূল্যবোধের ভিন্নতাকে সম্পূর্ণ সম্মান ও অনুধাবন করা উচিত। জরিপের ফলাফলে দেখা যায়, ৯১.৮ শতাংশ উত্তরদাতা এর সঙ্গে দৃঢ়ভাবে একমত এবং তাঁরা মনে করেন, সংঘাতের পরিবর্তে সহযোগিতা ও পারস্পরিক কল্যাণই বিভিন্ন সভ্যতার মূল ভিত্তি হওয়া উচিত। ৮৭.৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, শান্তি ও উন্নয়ন আজও বিশ্বের মূল বিষয়। ৮১ শতাংশ উত্তরদাতা সব দেশকে আদর্শিক কুসংস্কার দূরে সরিয়ে সভ্যতার বৈচিত্র্যকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ৮৮.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, কোনো দেশেরই অন্য দেশের ওপর নিজেদের মূল্যবোধ চাপিয়ে দেওয়া উচিত নয়। তাঁরা আদর্শিক সংঘাতেরও বিরোধিতা করেছেন। এই দৃষ্টিভঙ্গির পক্ষে সর্বোচ্চ ঐকমত্য পোষণকারী শীর্ষ দশটি দেশই 'গ্লোবাল সাউথ'-এর অন্তর্ভুক্ত।

(রুবি/তৌহিদ/স্বর্ণা)

CGTN民调丨全球文明倡议为变乱世界注入稀缺稳定性

中央广播电视总台CGTN联合中国人民大学,通过新时代国际传播研究院面向全球41个国家12302名受访者发布的问卷调查显示,受访者积极评价中国提出的全球文明倡议,普遍认为倡议提及的尊重文明多样性、弘扬全人类共同价值等核心理念在当前的国际局势下更具现实意义。

中方始终坚持以文明交流超越文明隔阂、文明互鉴超越文明冲突、文明包容超越文明优越。调查中,90.8%的受访者认为尊重文明多样性是国际社会应当遵循的基本原则;77.2%的受访者认为文明没有高低优劣之分;87.7%的受访者认为所有文明应当被平等对待,其中非洲和南美洲国家的受访者对文明的平等性有着更高的认同度,认同者占受访比例分别高达93.1%和90.3%。

中方始终认为,和平、发展、公平、正义、民主、自由是各国人民的共同追求,不同文明对价值内涵的认识应该得到充分尊重与理解。对此,91.8%的受访者高度认同,认为不同文明之间应以合作共赢为主,而非对抗;87.7%的受访者表示和平与发展依旧是当今世界的主题;81%的受访者呼吁各国放下意识形态偏见,尊重文明多样性;88.1%的受访者认为任何国家都不应该将其价值观强加于其他国家,反对搞意识形态对抗,对此观点认同度排名前十的受访国家均为“全球南方”国家。

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.