মার্চ ১৫: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি বাস্তবে উন্মুক্ত থাকলেও তা কেবল ইরানের শত্রুদের জন্য বন্ধ রাখা হয়েছে। গত ১৪ মার্চ মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র সূত্রে জানা যায়, আরাঘচি ওই সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি কেবল ইরানের ওপর হামলাকারী দেশ এবং তাদের মিত্রদের জাহাজ ও ট্যাংকারের জন্য বন্ধ রয়েছে। তিনি বলেন, "অন্যান্য দেশের জাহাজ এখান দিয়ে চলাচল করতে পারে। যদিও অনেক জাহাজ নিরাপত্তার কারণে এই পথ এড়িয়ে চলতে পারে, কিন্তু সেটি আমাদের বিষয় নয়।"
তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে এখনো জাহাজ ও ট্যাংকার চলাচল করছে। আরাঘচি বলেন, "অতএব, আমি বলতে পারি প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়; এটি কেবল মার্কিন ও ইসরায়েলি জাহাজ ও ট্যাংকারের জন্য বন্ধ, অন্য দেশের জন্য নয়।"
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি গত ১২ মার্চ বলেন, ইরান হরমুজ প্রণালি অবরোধের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করে যাবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ মার্চ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় অঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ করবে এবং "খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেবে।"
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
伊朗外长:霍尔木兹海峡实际开放 仅对敌人关闭
伊朗外交部长阿拉格齐14日接受美国媒体MS NOW新闻频道采访时说,霍尔木兹海峡实际上是开放的,仅对伊朗的敌人关闭。
伊朗伊斯兰共和国通讯社援引采访内容报道,阿拉格齐说,霍尔木兹海峡仅对攻击伊朗的国家及其盟友的油轮和船只关闭。“其他国家的船只可以自由通行,尽管许多船只出于安全考虑选择不通过,但这与我们无关。”
他强调,仍有油轮和船只从霍尔木兹海峡通过。“因此,我可以说海峡并没有关闭;只是对美国和以色列的船只和油轮关闭,而不是对其他国家关闭。”
霍尔木兹海峡是全球能源海运要冲。伊朗新任最高领袖穆杰塔巴12日表示,伊朗将继续使用封锁霍尔木兹海峡这一手段反制美国。美国总统特朗普14日在社交媒体上发文称,美国将猛烈轰炸伊朗海岸线,“很快就会让霍尔木兹海峡开放”。