মার্চ ১৫: ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হলে ইরান অবশ্যই এর প্রতিশোধ নেবে বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গত ১৪ মার্চ মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, আরাঘচি বলেন, "ইরানের সশস্ত্র বাহিনী আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—ইরানের তেল ও জ্বালানি স্থাপনা আক্রান্ত হলে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেকোনো কোম্পানি বা মার্কিন মালিকানা রয়েছে এমন যেকোনো জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে।"
আরাঘচি আরও বলেন, ১৩ মার্চ রাতে মার্কিন সামরিক বাহিনী 'হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম' (হাইমার্স) ব্যবহার করে ইরানের খার্গ ও আবু মুসা দ্বীপে হামলা চালায়। ইরানি বাহিনীর পর্যবেক্ষণে ধরা পড়েছে যে, এই রকেটগুলো প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুটি স্থান থেকে নিক্ষেপ করা হয়েছে। এর একটি নিক্ষেপ করা হয় রাস আল-খাইমা থেকে এবং অন্যটি দুবাইয়ের খুব কাছ থেকে। একে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি খুবই বিপজ্জনক, কারণ মার্কিন বাহিনী জনবহুল এলাকা থেকে আমাদের দিকে রকেট নিক্ষেপ করেছে। আমরা অবশ্যই এর জবাব দেব। তবে কোনো আবাসিক এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা সতর্ক থাকব।"
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ মার্চ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ব্যাপক বোমাবর্ষণ করেছে। তবে দ্বীপের তেল স্থাপনাগুলো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান বা অন্য কোনো দেশ কোনোভাবে হরমুজ প্রণালিতে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, "তাহলে আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।"
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
伊朗外长:若石油和能源设施遭袭 伊朗必将报复
伊朗外交部长阿拉格齐14日接受美国MS Now新闻频道采访时重申,若伊朗石油和能源基础设施成为攻击目标,伊朗方面必将进行报复。
伊朗伊斯兰共和国通讯社援引采访内容报道,阿拉格齐说,伊朗武装部队早些时候明确表示,如果伊朗石油和能源基础设施受到攻击,他们会以任何属于美国企业或有美国企业持股的能源设施为目标。
阿拉格齐还说,13日晚,美军用高机动性火箭炮系统(“海马斯”)袭击伊朗哈尔克岛和阿布穆萨岛。伊朗部队监测到,这些火箭弹发射自伊朗邻国阿联酋的两个地点,一个在拉斯海玛,另一个非常靠近迪拜,“这完全不可接受”。
阿拉格齐说:“这非常危险,因为他们(美军)从人口密集地区向我们发射火箭弹。我们一定会进行回应,但会尽量非常谨慎,以避免任何居民区受到影响。”
美国总统特朗普13日在社交媒体上发文称,美军猛烈轰炸了伊朗石油出口枢纽哈尔克岛,但没有选择摧毁岛上石油基础设施。如果伊朗或其他国家以任何方式干扰霍尔木兹海峡的船舶自由安全通行,“我将立即重新考虑这一决定”。