চীনের জাতীয় ডাক ব্যুরো আজ (শুক্রবার) জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসে চীনের ডাকশিল্পে চিঠিপত্র ও পার্সেল পরিবহনের পরিমাণ ৩,৩১৪ কোটি ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৫.৬ শতাংশ বেশি। এর মধ্যে এক্সপ্রেস ডেলিভারি পরিষেবার আওতায় পরিবহন করা হয়েছে ৩,০৪৯ কোটি পার্সেল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.১ শতাংশ বেশি।
একই দিনে জাতীয় ডাক ব্যুরো ডাকশিল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ডাকশিল্পের মোট আয় দাঁড়িয়েছে ২৯,১৯৮ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭.৪ শতাংশ বেশি। এর মধ্যে কেবল এক্সপ্রেস ডেলিভারি পরিষেবা থেকেই আয় হয়েছে ২৩ হাজার ৮৫৪ কোটি ইউয়ান, যা গত বছরের তুলনায় ৭.৯ শতাংশ বেশি।
পরিষেবার ধরন অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে একই শহরের মধ্যে এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ ছিল ২১৩ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ কম। তবে বিভিন্ন শহরের মধ্যে এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ ২,৭৬৮ কোটি ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৮.২ শতাংশ বেশি। এ ছাড়া আন্তর্জাতিক গন্তব্য এবং হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ ৬৮ কোটিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২.৮ শতাংশ বেশি।
লিলি/তৌহিদ/রুবি