মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: মেক্সিকোতে চীনা বিনিয়োগের ওপর নতুন করে ‘অর্থনৈতিক নিরাপত্তা পর্যালোচনা’ চালুর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।
শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, মেক্সিকোর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে দেশটি চীনা বিনিয়োগ নিয়ে একটি পর্যালোচনা শুরুর বিষয়টি বিবেচনা করছে।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চীন ধারাবাহিকভাবে সব ধরনের একপাক্ষিকতা ও সংরক্ষণবাদী পদক্ষেপের বিরোধিতা করে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোর রাজনৈতিকীকরণ, অস্ত্রায়ন ও হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে।’
মুখপাত্র আরও জানান, মেক্সিকোর একতরফাভাবে শুল্ক আরোপের ‘অন্যায় প্রথা’ সংশোধনের জন্য চীন বারবার আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর মেক্সিকোর চীন-সম্পর্কিত বিধিনিষেধমূলক পদক্ষেপের কারণে বাণিজ্য ও বিনিয়োগে বাধা সৃষ্টি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়।
তদন্তের চূড়ান্ত ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে এবং চীনের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষায় যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেনিফার/ফয়সল
তথ্য: সিনহুয়া, ছবি: সিজিটিএন