১৫ মার্চ, সিএমজি বাংলা ডেস্ক: জনসেবা ও সামাজিক ব্যবস্থাপনা এগিয়ে নিতে পেশাদার সমাজকর্মী গড়ে তুলতে নতুন নির্দেশনা জারি করেছে চীন সরকার। এতে আগামী পাঁচ বছরে কর্মীর কাঠামো ও বণ্টন ভারসাম্যের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
নির্দেশিকাটি যৌথভাবে প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিলের জেনারেল অফিস।
এতে দক্ষ জনবল যেমন তৈরি হবে তেমনি পেশাদার সমাজকর্মীর জন্য চাকরি পর্যায়ক্রমে বাড়ানো হবে। নির্দেশিকায় কমিউনিটি পরিচালনা, গ্রামীণ উন্নয়ন, যুব বিষয়ক কাজ, বয়স্কদের সেবা এবং শিশু কল্যাণসহ নানা ক্ষেত্রে সমাজকর্মীর দায়িত্ব ও মানদণ্ড নির্ধারণের কথাও বলা হয়েছে। সমাজকর্মীদের দক্ষতা বাড়াতেও নেওয়া হচ্ছে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও।
লুৎফর/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন