মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: জনসেবা ও সমাজিক ব্যবস্থাপনা এগিয়ে নিতে পেশাদার সমাজকর্মী গড়ে তুলতে নতুন নির্দেশ জারি করেছে চীন সরকার। এতে আগামী পাঁচ বছরে কর্মীর কাঠামো ও বণ্টন ভারসাম্যের বিষয়ে জোর দেয়া হয়েছে।
এ নির্দেশিকা যৌথভাবে প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং স্টেট কাউন্সিলের জেনারেল কার্যালয়।
এতে দক্ষ জনবল যেমন তৈরি হবে তেমনি পেশাদার সমাজকর্মীর জন্য চাকরি পর্যায়ক্রমে বাড়ানো হবে। নির্দেশিকায় কমিউনিটি পরিচালনা, গ্রামীণ উন্নয়ন, যুব বিষয়ক কাজ, বয়স্কদের সেবা এবং শিশু কল্যাণসহ নানা ক্ষেত্রে সমাজকর্মীর দায়িত্ব ও মানদণ্ড নির্ধারণের কথাও বলা হয়েছে।
বর্তমানে কর্মরত সমাজকর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য নেয়া হচ্ছে নানা প্রশিক্ষণের ব্যবস্থাও। এতে বেছে নেয়া হয়েছে চীনের বিশ্ববিদ্যালয়গুলোকে।
লুৎফর/নাহার
তথ্য ও ছবি: সিনহুয়া, সিজিটিএন