চীনে বনভূমির আয়তন ও সঞ্চয় টানা ৪০ বছর ধরে বৃদ্ধি পেয়েছে

চীনে বনভূমির আয়তন ও সঞ্চয় টানা ৪০ বছর ধরে বৃদ্ধি পেয়েছে

মার্চ ২০: ২১শে মার্চ আন্তর্জাতিক বনভূমি দিবস। আজ (শুক্রবার) চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের এক পরিসংখ্যানে জানা গেছে, বর্তমানে চীনে বনভূমির আয়তন ২৪ কোটি ৯ লাখ হেক্টরে পৌঁছেছে। দেশব্যাপী বনভূমির আচ্ছাদনের হার ২৫.০৯ শতাংশ এবং বনভূমির সঞ্চিত পরিমাণ ২০.৯৮ বিলিয়ন ঘনমিটারে দাঁড়িয়েছে। টানা ৪০ বছর ধরে বনভূমির আয়তন এবং এর সঞ্চিত পরিমাণ—উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর ফলে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত এবং সর্বাধিক বনায়ন বৃদ্ধিকারী দেশে পরিণত হয়েছে।

সূত্র অনুযায়ী, চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারের বড় প্রকল্পগুলো শুরু এবং বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি, "তিন অঞ্চল চার বেল্ট" শীর্ষক পরিবেশগত নিরাপত্তা বেষ্টনী নির্মাণ অব্যাহত রয়েছে। গত পাঁচ বছরে দেশব্যাপী মোট ৩ কোটি ৬৬ লাখ হেক্টর এলাকায় বনায়ন সম্পন্ন হয়েছে। এ ছাড়া, ২ লাখ ৮৯ হাজার ৬০০ হেক্টর জলাভূমি পুনরুদ্ধার করা হয়েছে এবং ১ কোটি ১ লাখ হেক্টর মরুভূমি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এর ফলে মরুকরণ ও বালুকাময় ভূমির আয়তন ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে। ভূমি অবক্ষয়ে ‘শূন্য প্রবৃদ্ধি’ অর্জনকারী বিশ্বের প্রথম দেশ এখন চীন। বর্তমানে চীনে বন ও তৃণভূমির বাস্তুতন্ত্রের পরিবেশগত পরিষেবার বার্ষিক মূল্য ৩০ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি।

এ বছর আন্তর্জাতিক বন দিবসের প্রতিপাদ্য হলো "বন ও অর্থনীতি"। সাম্প্রতিক বছরগুলোতে চীন বন ও তৃণভূমি শিল্পের সুস্থ বিকাশকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। বনজ খাদ্যের বার্ষিক উৎপাদন ২৪ কোটি টন ছাড়িয়েছে এবং ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পর্যটন খাতে বার্ষিক পর্যটকের সংখ্যা ৩০০ কোটিতে পৌঁছেছে। পাশাপাশি, বনায়নকেন্দ্রিক প্রায় ৩ লাখ নতুন ব্যবসায়িক সংস্থা গড়ে উঠেছে।

উল্লেখ্য, ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে একটি প্রস্তাব পাসের মাধ্যমে প্রতি বছর ২১ মার্চকে 'আন্তর্জাতিক বন দিবস' হিসেবে নির্ধারণ করা হয়। পরিবেশ, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে বনের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা এবং এ বিষয়ে বৈশ্বিক ঐকমত্য গড়ে তোলাই এর মূল লক্ষ্য। (স্বর্ণা/তৌহিদ/লিলি)

我国森林面积和森林蓄积连续40年双增长

3月21日是国际森林日。记者20日从国家林草局获悉,目前我国森林面积达36.14亿亩,全国森林覆盖率达25.09%,森林蓄积量达209.88亿立方米,森林面积和森林蓄积连续40年实现双增长,成为全球增绿最多最快的国家。

据介绍,“十四五”期间,我国启动实施了全国重要生态系统保护和修复重大工程,持续筑牢“三区四带”生态安全屏障。五年间累计完成国土绿化面积5.49亿亩;修复湿地434.4万亩;完成沙化土地治理1.52亿亩,荒漠化和沙化土地面积持续双缩减,在全球率先实现土地退化“零增长”。目前,我国林草生态系统生态服务年价值量超30万亿元。

今年森林日的主题为“森林与经济”。近年来我国持续推动林草产业健康发展,森林食物年产量超2.4亿吨,生态旅游年游客量达30亿人次,培育新型经营主体近30万个。

2012年,第67届联合国大会通过决议,确定每年3月21日为国际森林日,致力于凝聚全球共识,彰显森林在环境、社会与经济发展中的重要价值。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.